নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫

বিনোদন বাজারের অন্তত তিনজন তারকা এবার প্রথম নির্বাচন করছেন। ফেরদৌস, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি। তারা প্রত্যেকে প্রচারণার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত নিজ নিজ নির্বাচনি আসনের হাটে, মাঠে, ঘাটে- প্রায় জীবন দিয়ে ফেলেছেন ভোটারদের মন জয় করতে। যার শেষটা হলো অদ্য সকালে (৫ জানুয়ারি)। অপেক্ষা এবার ভোটের দিন ও ফলাফলের।

তবে তার আগেই বিনোদন বাজারের আরেক আলোচিত মুখ অপু বিশ্বাস জানালেন তার সংসদীয় টার্গেটের কথা। না, তিনি ফেরদৌসদের মতো এতটা হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চাইছেন না। বরং তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। পাইনি তখন। এবারও মনোনয়ন নিতে চাই।’

নায়িকা এটুকুও জানান দেন, ‘সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।’

সহকর্মী ফেরদৌসের প্রচারণায় অংশ নিয়ে এমন তথ্যই জানালেন অপু বিশ্বাস।

সংসদের সংরক্ষিত আসনে বসে অপু কী করতে চান, জানালেন সেটাও। বলেন, ‘নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। তার প্রচারণায় প্রায়শই দেখা গেছে অপু বিশ্বাসকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?