রোম্যান্টিক ছবি আর না!

বিনোদন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪

হ্যাঁ, ঠিকই পড়েছেন। যার নামের পাশে ‘কিং অব রোম্যান্স’; সেই তারকাই সিদ্ধান্ত নিলেন-আপাতত প্রেমের ছবি করবেন না! ফলে প্রেমিক শাহরুখের ভক্ত যেসব দর্শক, তাদের মুখ কিছুটা গোমরা হতেই পারে। বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, শাহরুখ খান এখন একেবারে ব্যতিক্রম, চমকপ্রদ কিছু গল্পের খোঁজে আছেন। সেটা পেলে তবেই কাজ করবেন।

গেলো বছর রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখ খানের। ‘পাঠান’ দিয়ে শুরু, এরপর ‘জাওয়ান’-এ ইতিহাস সৃষ্টি, শেষে ‘ডাঙ্কি’ দিয়ে প্রশংসা; স্বপ্নের মতো একটি ক্যালেন্ডার পার করেছেন তিনি। তার গর্জে ওঠার সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিও ঝিমদশা থেকে ফুরফুরে মেজাজে ফিরেছে।

বছরের শুরু থেকেই জল্পনা চলছে, নতুন কোন ছবিতে কাজ করছেন শাহরুখ। তেমন কোনও খবর প্রকাশ্যে আসছে না। তবে সম্প্রতি এক সূত্রে জানা যায়, খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি তার ‘ইনশাল্লাহ’ ছবি নিয়ে শাহরুখের সঙ্গে বৈঠক করেছেন। এই ছবির মূল বিষয়বস্তু প্রেম। এতে সালমান খানের অভিনয়ের কথাও শোনা গিয়েছিল। তবে সেটা সম্ভবত ব্যাটে-বলে মেলেনি।

দেবদাস ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, ‘শাহরুখ এখন মনে করেন, পর্দায় অনেক রোম্যান্স করেছেন। তাই একেবারে ছকের বাইরে কিছু না পেলে তিনি আপাতত কাজ করতে আগ্রহী নন। সঞ্জয়লীলা বানসালিকে শাহরুখ অনেক পছন্দ করেন। তাই নতুন কোনও গল্প নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এখন এরকম চিরচেনা প্রেম-কমেডি ছবিতে কাজ করার আগ্রহ নেই অভিনেতার।’

শাহরুখের প্রত্যাশা, তিনি বানসালির সঙ্গে এমন প্রজেক্টে কাজ করবেন, যেটা বক্স অফিসে নিশ্চিতভাবে ১ হাজার কোটি রুপির ব্যবসা করবে।

এই ফাঁকে বলা প্রয়োজন, সঞ্জয়লীলা বানসালির নির্মাণে বলিউডের ক্লাসিক সিনেমা ‘দেবদাস’-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেটা মুক্তি পায় ২০০২ সালে। অনেকের মতে, শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস অবলম্বনে অনেক সিনেমা হলেও এটিই সেরা ‘দেবদাস’। শাহরুখ ও সঞ্জয়লীলা

প্রসঙ্গত, শাহরুখ খানের হাতে এই মুহূর্তে ‘কিং’ নামের একটি ছবি রয়েছে। যেটা পরিচালনা করবেন সুজয় ঘোষ। অ্যাকশন-থ্রিলার গল্পের এ ছবিতে শাহরুখের সঙ্গে তার কন্যা সুহানা খানও থাকছেন।

/কেআই/এমএম/
সম্পর্কিত
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী