১০ বছর প্রেম, এই মার্চে বিয়ে

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

বিয়ের বাজনা বেজেই চলছে বলিউডে। গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। ক’দিন আগেই জমকালো আয়োজনে দ্বৈত জীবন শুরু করলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেই খবরের রেশ কাটতে না কাটতেই আরেক অভিনেত্রীর বিয়ের সানাই বেজে উঠছে।

এবারের তারকা তাপসী পান্নু। জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে এবার তিনি বিয়ে করছেন। প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী। খবর এনডিটিভির।

এই মার্চেই বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে হবে বিয়ের আয়োজন। তবে সেই আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। কোনও বড় তারকাকে তারা নিমন্ত্রণ দিচ্ছেন না। সূত্রের তথ্য অনুসারে, তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে হবে শিখ ও খ্রিষ্টান দুই রীতিতে।

তাপসী ও ম্যাথিয়াস প্রেমের বিষয়টি কখনও লুকোছাপা করেননি তাপসী। বরাবরই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে রেখেছেন। গেলো বছরের জুলাইতে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাপসীর কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান। তখন অভিনেত্রী বলেছিলেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়ে করতে চান। সেই পরিকল্পনাতেই হয়তো এগোচ্ছেন তারা।

প্রসঙ্গত, তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানির নির্মাণে এই ছবিতে তার নায়ক শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ ছবিগুলো।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’