বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভিতে...

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ০০:১৫আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৩৮

যার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন ভূখণ্ড পেয়েছে এ দেশের মানুষ। শোষণের নাগপাশ ছিন্ন করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে নতুন একটি দেশ- বাংলাদেশ। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১৭ মার্চ এই কিংবদন্তি নেতার জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। বিশেষ এই দিনটিকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বিভিন্ন আয়োজন। 

বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভিতে... বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুতোষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠানে সাজানো হয়েছে এ আয়োজন। এরমধ্যে আনজীর লিটনের রচনা ও আফরোজা সুলতানার প্রযোজনায় শিশুতোষ আলেখ্যানুষ্ঠানে থাকবে জারি গানের পাশাপাশি তিনটি দলীয় কবিতা আবৃত্তি ও দুটি দলীয় সংগীত। 

বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভিতে... ইয়াসির আরাফাতের প্রযোজনায় আলোচনা অনুষ্ঠান ‘চিরন্তন মুজিব’ সঞ্চালনা করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল চৌধুরী এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। 

বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভিতে... এছাড়াও আবু তৌহিদের প্রযোজনায় ‘বঙ্গবন্ধু তোমারও নাম’ গানটিতে অংশগ্রহণ করেছেন ১০৫ জন কণ্ঠশিল্পী। গানটি লিখেছেন আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার। দিনব্যাপি গানটি নানাবিধ অনুষ্ঠানের মাঝে প্রচার হবে। এমনটাই জানিয়েছে বিটিভি’র অনুষ্ঠান বিভাগ। বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভিতে...

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন