দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৯:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২১:০০

ক’দিন আগেই জিতেছেন অস্কার; একসঙ্গে দুটো। ‘ওপেনহাইমার’ বানিয়ে সেরা নির্মাতা ও সেরা ছবির পুরস্কার নিজের করে নিয়েছেন। অবশ্য এর বহু আগে থেকেই বিশ্বজুড়ে তাকে নিয়ে, তার সিনেমা নিয়ে বিপুল উন্মাদনা। তিনি ক্রিস্টোফার নোলান। একবিংশ শতকের অন্যতম সেরা নির্মাতা।

নোলান যে’কটি ছবি নির্মাণ করেছেন, সবগুলোই পেয়েছে দর্শক-সমালোচকের অসামান্য ভালোবাসা। তবে তার এক ডজন নির্মাণের মধ্যে যদি স্রেফ দুটি ছবি বেছে নিতে বলা হয়, তাহলে অধিকাংশ দর্শক হয়ত ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘ইন্টারস্টেলার’র (২০১৪) নাম বলবেন। হ্যাঁ, কল্পবিজ্ঞান ধারার ছবিগুলো রীতিমতো কালজয়ী হয়ে গেছে। আর এই নন্দিত ছবি দুটিই ফের আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

‘দ্য ডার্ক নাইট’র দৃশ্য মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী এপ্রিলে ছবি দুটি মুক্তি দেওয়া হবে তাদের হলগুলোতে। সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণা বার্তায় তারা বলেছেন, “আমরা জানি, আপনারা ইতোমধ্যেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। হ্যাঁ, ক্রিস্টোফার নোলানের অস্কার জয়ের প্রতি সম্মান জানিয়ে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি দিচ্ছি আমরা। এই সিনেমাটিক মাস্টারপিস উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান। এপ্রিলেই আসছে বড় পর্দায়।”

বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ছবিগুলো নিয়ে দর্শকের মধ্যে একটা আগ্রহ তো বরাবরই আছে। আর সম্প্রতি ক্রিস্টোফার নোলানের অস্কার পাওয়ার পর তার ছবি নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই সব দিক বিবেচনা করেই আমরা ছবিগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এপ্রিলেই এগুলো মুক্তি দেওয়া হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনই বলছি না। কারণ ছবিগুলোর সেন্সরসহ কিছু প্রক্রিয়া বাকি আছে এখনও।’  

উল্লেখ্য, ‘দ্য ডার্ক নাইট’ হলো ব্যাটম্যান সিরিজের সফলতম ছবি। এটি ২০০৮ সালের ১৮ জুলাই মুক্তি পেয়েছিল। ভূয়সী প্রশংসার সঙ্গে বক্স অফিসে এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল ছবিটি। এতে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল, মাইকেল কেইন, হিথ লেজার, গ্যারি ওল্ডম্যান, মরগান ফ্রিম্যানের মতো তারকা।

‘ইন্টারস্টেলার’ ছবির দৃশ্য অন্যদিকে ‘ইন্টারস্টেলার’কে বলা হয় মহাকাশ বিষয়ে অন্যতম সেরা সিনেমা। এতে অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাফি, অ্যানি হ্যাথওয়ে, জেসিকা চাস্টেইন, এলেন বারস্টিন প্রমুখ। ২০১৪ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটির বক্স অফিস কালেকশন ৭৩১ মিলিয়ন মার্কিন ডলার।  

/কেআই/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?