তাদের নিয়ে হানিফ সংকেতের মিউজিক্যাল ড্রামা

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৬:২৮আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৮:৪৪

প্রত্যেকেই জাত অভিনেতা। মঞ্চ, নাটক, সিনেমা, বিজ্ঞাপন- সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি আলো ছড়ায়। তেমনই চার জ্যেষ্ঠ অভিনয়শিল্পী নিয়ে হানিফ সংকেত নির্মাণ করেছেন মিউজিক্যাল ড্রামা! 

শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। চারজনকেই এই বিশেষ নাটিকায় দেখা যাবে অভিভাবকের ভূমিকায়। আর সেটি প্রচার হবে ঈদ ‘ইত্যাদি’তে।  

ছোটবেলায় অভিভাবকরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎ পথে চলতে- বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে তাহলে কী হয়? এই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামাটি। জানান হানিফ সংকেত।

এবারের ঈদ ‘ইত্যাদি’তে থাকছে আরও একটি মিউজিক্যাল ড্রামা। যেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিনকে। তাদের নাটিকায় দেখা যাবে স্বামী-স্ত্রীর মধ্যে ঈদ নিয়ে মতভেদ। 

দিনার ও সারিকা দরকারি দুটি সামাজিক বক্তব্য নিয়ে এবারের এই পর্ব দুটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে জানান হানিফ সংকেত। 

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’।

/এমএম/
সম্পর্কিত
‌এক ‘ইত্যাদি’তেই চার মিউজিক্যাল ড্রামা
‌এক ‘ইত্যাদি’তেই চার মিউজিক্যাল ড্রামা
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর