ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৩:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৪:০৬

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বারবার বলেছেন, এটি তার স্বপ্নের সিনেমা। যেটার পেছনে তিনি এক যুগের বেশি সময় ধরে লেগে আছেন। দীর্ঘ গবেষণা শেষে ২০২২ সালে এর কাজে হাত দেন। সুতরাং এর বিশেষত্ব কতখানি, তা সহজেই অনুমেয়। 

সেই বিশেষ ছবি ‘কাজলরেখা’। মুক্তি পাচ্ছে এই রোজার ঈদে। মুক্তি উপলক্ষে চলছে জোর প্রচারণা। যেটার অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। প্রায় আড়াই মিনিটের সেই ঝলকে কী উঠে এলো, দর্শকও বা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে, তার খোঁজ নেওয়া যাক।

‘কাজলরেখা’র প্রেক্ষাপট প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা। এখানে প্রাচীন বাংলার রূপ-বৈচিত্র্য, রহস্য ও সাংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। সেগুলো যথাসাধ্য তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছদ থেকে সেট ডিজাইন, সবেতেই সাবেকি ও দৃষ্টিনন্দন আঁচ দেখা গেছে। এছাড়া সংলাপেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া।

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে শিল্পীরা প্রেম, দাম্পত্য, লোভ, কামনা অনেক কিছুই সমান্তরালে উঠে এসেছে ‘কাজলরেখা’ ঝলকে। যেটার পুরোটা উদঘাটন করা যাবে প্রেক্ষাগৃহে, এই ঈদে। তবে আপাতত ট্রেলার নিয়ে দর্শকের মনে ইতিবাচক ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছেন, সরকারি অনুদানের সিনেমা হিসেবে ঢের ভালো হয়েছে। আবার কারও মতে, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে আনার দারুণ প্রয়াস এই ছবি।
 
নির্মাতা সেলিমের কাছে অবশ্য সিনেমাটি একটি চ্যালেঞ্জ ছিল। তিনি বলেছেন, ‘ছবিটি নির্মাণের জন্য এর প্রতিটি সেক্টরকে এক সুতোয় একটি মালা হিসেবে গাঁথতে হয়েছে আমায়। ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি।’

‘কাজলরেখা’র নাম ভূমিকায় কে, সেই রহস্য এখনও অধরা। এছাড়া কঙ্কনদাসি নামে আরেকটি চরিত্র রয়েছে, যে ভূমিকায় তিন অভিনেত্রীকে দেখা গেছে! তারা হলেন রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান ও মন্দিরা চক্রবর্তী। এর মধ্যে আসল কঙ্কনদাসি কে, সেটা জানা যাবে সিনেমায়। এছাড়াও ছবিতে আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ। সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মিত হয়েছে বাঙাল ফিল্মসের ব্যানারে। 

ট্রেলার:

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন