ফারিয়ার জন্য গান বাঁধলেন ফুয়াদ

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৪, ১৯:০৬আপডেট : ০১ জুন ২০২৪, ১৪:১৬

নায়িকা হিসেবে নুসরাত ফারিয়ার পরিচিতি। তবে গানেও তার বিশেষ দখল আছে। ইতোপূর্বে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। একক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেও হয়েছেন আলোচিত। সেই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে আসছেন ফারিয়া।

এবার ফারিয়ার জন্য গান বাঁধলেন দেশের মডার্ন মিউজিকের অন্যতম সফল সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। খবরটি ইনস্টাগ্রাম বরাতে ফুয়াদ নিজেই প্রকাশ্যে এনেছেন। জানা গেছে, ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়ে গেছে।

একাধিক ছবি শেয়ার করে ফুয়াদ লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং; তখন তার উচ্ছ্বাসটা দেখার মতো ছিল। সে বলেছে, আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং বিশ্বাস করতে নিজেকে চিমটিও কেটেছিল সে!’

তবে ফুয়াদ জানান, তিনিও ফারিয়ার কাজ পছন্দ করেন। তার ভাষ্য, ‘আন্তর্জাতিক পর্যায়ে নিজের কাজ দিয়ে মাতিয়ে যাচ্ছে ফারিয়া। তার সঙ্গে কাজ করে আমি নিজেও একই অনুভূতি পেয়েছি। এই পারস্পরিক প্রীতি অব্যাহত থাকুক।’

ফুয়াদের সূত্রে জানা গেলো, নতুন এই গান লিখেছেন বাঁধন। তিনি এর আগেও ফারিয়ার জন্য গান লিখেছিলেন। গানে নায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় তরুণ সঞ্জয়। গানটি কবে, কোথায় প্রকাশ হবে, তা অবশ্য জানাননি কেউ। তবে ধারণা করা হচ্ছে, কলকাতার এসভিএফ থেকেই আসতে পারে। এর আগে ফারিয়ার সবক’টি গানই প্রকাশ হয়েছিল এই প্রতিষ্ঠান থেকে।

নুসরাত ফারিয়া উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশ হয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। এরপর এক এক করে তিনি উপহার দিয়েছেন ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’ গানগুলো।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প