ওটিটিতে তাহসান, সঙ্গে প্রাক্তন

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৫:০৫আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫:৩৬

সংগীতে, সিনেমায়, সঞ্চালনায় আর টিভি নাটকের সফল পথ পাড়ি দিয়ে এবার তাহসান খানের অভিষেক হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তাও আবার সঙ্গে থাকছেন প্রাক্তন মিথিলা!  

সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ছিলো ‌‘কে আসছে চরকিতে?’ এর পর থেকেই সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন। 

আরেকটি দৃশ্যে মিথিলা সোমবার (৩ জুন) চরকির সিইও রেদওয়ান রনি জানান, পোস্টারের সেই ক্রিকেটার হলেন তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তিনি। সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে এর গল্প। 

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। আরেকটি দৃশ্যে তাহসান ও তার দল

/এমএম/
সম্পর্কিত
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প