‘কল্পনা চাকমার আর কোনও পেলে কি খবর...’

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৫:০৮আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:১৩

কল্পনা চাকমা ছিলেন মানবাধিকারকর্মী এবং হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। ১৯৯৬ সালের ১২ জুন তিনি নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের সামনে অপহৃত হন। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের ২৩ এপ্রিল রাঙ্গামাটির আদালত অপহরণের মামলাটি খারিজ করে দেয়।

এটিকে বিচারব্যবস্থার প্রতি প্রচণ্ড আঘাত এবং সুবিচার প্রত্যাশী মানুষদের প্রতি চরম অপমান হিসেবে দেখছেন সংগীতশিল্পী সায়ান। তাই তো এমন রায়ের পর অনবদ্য এক প্রতিবাদের গান বেঁধে ফেললেন শিল্পী। কথা-সুরে জানতে চাইলেন, ‘কল্পনা চাকমার আর কোনও পেলে কি খবর...?’ 

গানটির নাম দিলেন, ‘এটা কল্পনা চাকমার গান’। যে গানের ভেতর দিয়ে তিনি যেমন প্রকাশ্যে গুম হওয়া কল্পনার কথা মনে করিয়ে দিলেন নাগরিক শ্রোতাদের, তেমনি তুলে ধরলেন পাহাড়ি জীবনের কষ্টগাঁথা। স্পষ্ট বললেন, ‘তার শোকে কাঁদলো না, সমতলে বাঙালির চোখ।’

ফারজানা ওয়াহিদ সায়ান সায়ানের কথা, সুর ও কণ্ঠে সাড়ে ৭ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। আর লিরিক ভিডিওর জন্য নান্দনিক ভিজ্যুয়াল আর্ট তৈরি করেছেন তুফান চাকমা। গানটি উন্মুক্ত হয়েছে ১০ জুন সায়ানের ইউটিউব চ্যানেলে।

গানটি তৈরি প্রসঙ্গে সায়ানের বক্তব্য গানেই স্পষ্ট। আলাদা করে এটুকুও জানালেন, ‘যারা কল্পনা চাকমা ও তার পরিবারকে কিংবা দেশের মানুষকে ন্যায়বিচার দিতে পারলেন না কিংবা যারা অপরাধীর সুরক্ষা দিয়েছেন কোনও না কোনও ভাবে, সেই সকল মানুষদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার ও ঘেন্না। আমি মনে করি, কল্পনা চাকমাকে গুম করা গেলেও, তার সাহসী প্রাণের স্পর্ধা ও শক্তিকে গুম করা যায়নি।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত