শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা

সুধাময় সরকার
০৪ জুলাই ২০২৪, ১৪:৩২ আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৬:৫৭

ব্যান্ড শিরোনামহীনের জন্ম ১৯৯৬ সালে। যদিও নিজেদের অস্তিত্ব পুরোপুরি জানান দিতে দলটি সময় নেয় টানা ৮ বছর। ২০০৪ সালে প্রকাশ করে প্রথম অ্যালবাম ‘জাহাজী’। এরপরের গল্পটি সবাইকে ছাপিয়ে শুধু নিজেদের অতিক্রম করার পালা। যা সর্বশেষ ‘বাতিঘর’ অ্যালবাম দিয়ে এখনও অব্যাহত।

পুরনো গল্প এই অবেলায় তুলে ধরার কারণ, আজ (৪ জুলাই) হুট করেই অন্তর্জাল আলোচনায় শিরোনামহীনের ‘শুভ জন্মদিন’ ভাবনা! 

না। ১৯৯৬ সালের ৪ জুলাই দলটির জন্ম হয়নি। আসল জন্মদিন ১৪ এপ্রিল। তবু এই বৃষ্টিস্নাত আষাঢ়-দুপুরে সংগীতপ্রেমীদের আলোচনার অংশ হয়ে উঠলো দলটির ‘জন্মদিন’! 

কারণ, মাত্রই প্রকাশ হলো ‘শুভ জন্মদিন’ শিরোনামের নতুন গানচিত্র। এটি তাদের বহুল আলোচিত ‘বাতিঘর’ অ্যালবামের অংশ। জানান, শিরোনামহীন দলনেতা।

সদ্য প্রকাশিত গানটির কথা যথারীতি লিখেছেন জিয়াউর রহমান। সুর দিয়েছেন সুদীপ্ত সিনহা দিপু। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুধু গেয়েই ক্লান্ত হননি শিরোনামহীন ব্যান্ডের এই নতুন পালক। বানিয়েছেন দলের সবাইকে নিয়ে একটি জন্মদিন ও পার্টি মুডের ভিডিও।

গানটির কথা, সুর, কণ্ঠ এবং ভিডিও- সব মিলিয়ে শিরোনামহীনের মানসম্মত ধারা রক্ষা করা হয়েছে নিশ্চিতভাবে। শ্রোতা-দর্শকের প্রতিক্রিয়া পড়লে সেটি অনুমান করা যায়।

শুভ জন্মদিন প্রসঙ্গে এখনই পুরোপুরি প্রতিক্রিয়া জানাতে চাইলেন না দলনেতা জিয়া। বরং অপেক্ষায় আছেন শ্রোতা প্রতিক্রিয়াগুলো এক এক করে পড়ার। গানটি তৈরির প্রেক্ষাপট প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে জিয়াউর রহমান বললেন, ‘আমাদের দেশে জন্মদিন উদযাপনে কিংবা কাউকে উইশ করার জন্য খুব বেশি গান কিন্তু নেই। এটা আমাদের ব্যর্থতা। এর মধ্যে উদাহরণ টানলে ঘুরে ফিরে মাইলস-এর একটা গানই খুঁজে পাই। এই বিষয়টি আমাদের ভাবিয়েছে অনেক দিন। আমরা চেষ্টা করেছি জন্মদিন বিষয়ে উইশফুল একটা আনন্দের গান করার। ভিডিওটাও সেই পরিকল্পনা ধরে করেছি। অবশ্যই সেটা আমাদের ভঙ্গিমায়। কেমন লাগলো সবার, সেটা জানার অপেক্ষায় এবার।’    

‘শুভ জন্মদিন’ ৪ জুলাই দুপুরে একসঙ্গে উন্মুক্ত হয়েছে শিরোনামহীন-এর ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাওয়ান, ইংক মিউজিক, ইউটিউব মিউজিকসহ দেশ বিদেশে বেশ ক’টি মিউজিক স্ট্রিমিং সাইটে। শিরোনামহীন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর