দেড় মাস পর শুটিংয়ে ফেরা!

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৩:৩৫আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭:৪৯

আন্দোলন, সহিংসতা, কারফিউ পেরিয়ে ক্রমশ সচল হয়ে উঠছেন শুটিং সংশ্লিষ্টরা। দুই তিন দিন ধরে অনেকেই কাজ শুরু করেছেন সীমিত পরিসরে। বাকিরাও শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিতে আছেন। এরমধ্যে শুটিংয়ে ফেরার খবর দিলেন বিদ্যা সিনহা মিমও। বিদ্যা সিনহা সাহা মিম

যদিও তার বিরতির কারণ ভিন্ন এবং বেশ দীর্ঘ। পাক্কা দেড় মাস! করোনা-লকডাউনের পর এতোটা লম্বা সময় শুটিংয়ের বাইরে ছিলেন না এই নায়িকা। তবে এবারের বিরতি করোনা কিংবা কারফিউ নয়। একেবারেই ব্যক্তিগত।

বিদ্যা সিনহা সাহা মিম মিম জানান, তার মা ছবি সাহা অসুস্থ ছিলেন। মায়ের চিকিৎসার জন্য এক মাসেরও বেশি সময় ঢাকা-মুম্বাই ছুটোছুটি করতে হয়েছে তাকে। এ সময় বন্ধ রেখেছেন সব শুটিং। শেষ শুটিং করেছেন জুন মাসের মাঝামাঝি, একটি বিজ্ঞাপনচিত্রের। এরপর কিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে তাকে দেখা গেলেও শুটিং করা হয়নি।

বিদ্য সিনহা সাহা মিম মিম বলেন, ‘মা সুস্থ এখন। মুম্বাই থেকে ঢাকা ফিরেছেন বেশ কদিন হলো। আরও আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় আরও একটু সময় লাগলো।’ বিদ্যা সিনহা মিম

নায়িকা জানান, প্রায় দেড় মাসের বিরতি শেষে আগামী ২ ও ৩ আগস্ট অংশ নেবেন রিমার্কের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে। এরপর ৫ ও ৬ আগস্ট করবেন বাটা আর লাক্সের শুটিং। তবে নতুন সিনেমার কোনও খবর এখনও জানালেন না ‘পরাণ’ নায়িকা। বিদ্যা সিনহা মিম

/এমএম/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প