যে কারণে ‘ঐতিহাসিক’ ছবি থেকে সরে দাঁড়ালেন অপু

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১২:৫০আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৩:৪৪

চলতি বছরের জানুয়ারিতে বেশ ঘটা করে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। যেটিকে তিনি ‘ঐতিহাসিক’ সিনেমা বলে আখ্যা দিয়েছিলেন তখন। এমনটাও বলেছিলেন, বিনা সম্মানীতে ছবিটি করতে চান তিনি। যদিও ছবির পরিচালক এক রকম জোর করেই ১০০ টাকায় চুক্তিবদ্ধ করেছিলেন তাকে।

৭ মাসের মাথায় অপু জানালেন, এমন একটি ‘ঐতিহাসিক’ সিনেমা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন।

কেন নিয়েছেন, সেটি জানার আগে জেনে নেওয়া যাক ছবিটির নাম-পরিচয়। এটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। পরিচালক সালমান হায়দার। যাতে অপু বিশ্বাসকে দেখা যাওয়ার কথা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।

অপু বিশ্বাস/ ছবি: সাজ্জাদ হোসেন জানুয়ারিতে ছবিতে চুক্তিবদ্ধ করার সময় পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনও সম্মানী নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’ একই সময় অপু বিশ্বাস বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

না। আর প্রস্তুতি নেওয়া হয়নি। দেশে ক্ষমতার পালাবদলের সঙ্গে পাল্টে গেলো অপু বিশ্বাসেরও মন। জানান, তিনি এই ছবিটি আর করছেন না। যদিও অপুর দাবি, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’ অপু বিশ্বাস

এ ক্ষেত্রে অপু এখন দায় চাপালেন প্রযোজক-পরিচালকের কমিটমেন্ট-এর ওপর!

তবে অনেকেই নিশ্চিত করছেন, সরকারের ক্ষমতার পালাবদলে শুধু অপু বিশ্বাসই নন, পুরো সিনেমাটিই এখন বাতিল হয়ে গেছে। অপু বিশ্বাস

/এসএস/এমএম/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?