টানবাজার নিয়ে সিনেমা, সেন্সরে যাওয়ার সাহস পেলেন নির্মাতা

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৪:১২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৪:৫৮

বছর দুই আগে ছবিটি নির্মাণ করে চুপচাপ বসে ছিলেন নির্মাতা রাশিদ পলাশ। সাহস পাচ্ছিলেন না সেন্সর বোর্ডে জমা দেওয়ার। কারণ, গল্পটি স্পর্শকাতর। মনে ভয় ছিলো, একবার জমা দিলে যদি ছবিটি আটকে যায়! তাই অপেক্ষায় ছিলেন।

অপেক্ষার ফল মিষ্টি হয়, এখন তেমনটাই ভাবছেন নির্মাতা। সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে ‘রঙবাজার’ ছবিটি মুক্তির লক্ষ্যে সেন্সরে জমা দেওয়ার।  

এশিয়ার বৃহৎ যৌনপল্লী ছিল নারায়ণগঞ্জের টানবাজার। ৪০০ বছরের পুরনো এই পল্লী ১৯৯৯ সালের জুলাইয়ের এক রাতে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই গল্প নিয়ে ২০২২ সালে নির্মিত হয় ছবিটি। এতে অভিনয় করেছেন শম্পা রেজা,  নাজনীন চুমকি, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুসহ অনেকে।

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে লাইভ টেকনোলজি প্রযোজিত ছবিটি এতোদিন সেন্সরে জমা না দেওয়া প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। এ ধরনের গল্প নিয়ে যারা ছবি নির্মাণ করেছেন, তাদের ছবিগুলো একের পর এক সেন্সর বোর্ডে আটকে গেছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ স্পর্শকাতর গল্প নিয়ে ছবিটা। যদিও আমি অতিরঞ্জিত কিছু দেখাইনি। তার পরও কথায় আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে।’ নির্মাতা ও চিত্রনাট্যকার

নির্মাতা মনে করেন, ‘এখন দেশের পট পরিবর্তন হয়েছে। আশা করছি, আর সমস্যা হবে না।’

রাশিদ পলাশের ইচ্ছা সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি দেওয়ার। সেই লক্ষ্যে সামনের সপ্তাহে ছবিটি ছাড়পত্রের জন্য জমা দেবেন বলেও জানান তিনি।

/এসএস/এমএম/
সম্পর্কিত
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক