প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে নাটক

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ১৮:১৬আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৮:১৬

দুর্গাপূজা উপলক্ষে বরাবরই বিশেষ নাটক প্রচার করে থাকে টিভি চ্যানেলগুলো। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। তবে বিটিভি এ বিষয়ে বরাবরই এগিয়ে থাকে। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযোজনায় এবার একাধিক নাটক ও অনুষ্ঠান তৈরি হচ্ছে। যার মধ্যে অন্যতম চমক ‘প্রতিমা’ নামের একটি নাটক।  

বিবেক বর্মণের রচনায় নাটকটি প্রযোজনা তথা নির্মাণ করেছেন হাসান রিয়াদ। যে নাটকে উঠে আসবে প্রতিমা গড়ার কারিগর সংকটের ভিন্ন এক গল্প।  

এতে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, আব্দুল আজিজ, সাজ্জাদ সাজু, বিমল ব্যানার্জি, বিবেক বর্মণ ও বিন্দু রোজারিও। প্রচার হবে ১২ অক্টোবর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে। 

আরেকটি দৃশ্য প্রযোজক হাসান রিয়াদ জানান, প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে শুরু হয় নাটকের কাহিনি। নাটকের গল্পে দেখা যাবে- দত্ত বাড়িতে অনেক বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একবার পূজার সময় শহর থেকে বাড়িতে আসে সলিল দত্তের মেয়ে প্রতিমা। সে তাদের গ্রামের ছেলে রঞ্জনকে ছোটবেলা থেকেই ভালোবাসে কিন্তু বলতে পারে না। 

রঞ্জন চারুকলায় পড়ালেখা শেষ করে এখন গ্রামেই থাকে। সে রঞ্জনের বাড়িতে গিয়ে তাকে দুর্গাপূজার প্রতিমা বানাতে সাহায্য করার কথা বলে, কারণ কারিগর সংকট। এরপর নানান নাটকীয়তায় এগিয়ে যাবে ‘প্রতিমা’র গল্প। সুষমা ও প্রাণ

/এসএস/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন