তিস্তা পাড়ের বানভাসিদের দেখে যে গানের জন্ম

বিনোদন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৮:০৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:০৫

পিজিৎ মহাজন। তরুণ সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম কণ্ঠ এখন। শুধু কথা, সুর, কণ্ঠে নয়; পিজিৎ অবিরাম ছুটে চলেন অসহায়-দুর্গতের কাছে। সেই সূত্রে সম্প্রতি তিনি সাহায্যের হাত বাড়িয়ে ছুটে গেছেন তিস্তা পাড়ের বানভাসিদের কাছে। ফিরতি পথে বেঁধে নিলেন একটি গান।

নাম ‘তিস্তা পাড়ের কান্না’। যে গানে উঠে এসেছে তার দেখা বানভাসি মানুষগুলোর স্বপ্ন আর দুঃস্বপ্নের গল্প। কথাগুলো এমন, ‘ভেসেই যাবো ভেবে রোজ ঘুমোতে যায়/ সবার জীবনে সকাল আসে, আমাদের অধরায়...’।

গানটি সৃষ্টির গল্প শোনালেন এভাবে, ‘এবারের ভয়াবহ বন্যায় ফেনী, মিরশরাই শেষ করে যখন তিস্তা পাড়ের মানুষের জন্য ত্রাণ উপহার নিয়ে যাই, তখন তাদের কষ্ট দেখে হৃদয় ভেঙে যায়। সে সাথে তাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ হই। সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় যখন তিস্তার মহিপুর ব্রিজের একটি পাড়ে বসি, তখন এই দুটি লাইন মাথায় আসে। তাতে খানিক সুরও বসাই আপনমনে।’

ঢাকায় ফিরতে ফিরতে পুরো গান মাথায় তৈরি করে ফেলেন পিজিৎ মহাজন। ঢাকায় ফেরার বাসে বসেই যোগাযোগ করেন ফাহমিদা নবীর সঙ্গে। তিনি সায় দেন উৎসাহ নিয়ে। ঢাকায় ফিরেই তৈরি করে ফেলেন গানটি। রেকর্ডিং শেষে ফাহমিদা নবী ও পিজিৎ মহাজন নিজের কথা-সুরে ‘তিস্তা পাড়ের কান্না’য় কণ্ঠ মেলান ফাহমিদা নবী ও পিজিৎ মহাজন। সংগীতায়োজন করেন এম এ রহমান। তৈরি হচ্ছে গানটির একটি ভিডিও। এটি নির্মাণ করছেন শেখ সাদী।

পিজিৎ জানান, শিগগিরই গানটি প্রকাশ হবে অন্তর্জালে।

/এসএস/এমএম/
সম্পর্কিত
ফাহমিদা নবীর প্রথম বই...
ফাহমিদা নবীর প্রথম বই...
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
স্মরণে সুবীর নন্দী ‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
পিরামিড দেখে গাইলেন বাংলাদেশের গান (ভিডিও)
পিরামিড দেখে গাইলেন বাংলাদেশের গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী