খাঁচাবন্দি মাথা, চোখে সানগ্লাস...

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০০

গল্প কিংবা চরিত্র বৈচিত্র্য বিবেচনা করলে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে অগ্রগামী নায়িকা শবনম বুবলী। যার সর্বশেষ নজির মিলেছে ‘পিনিক’ সিনেমার লুক পোস্টারে। যেখানে দেখা যাচ্ছে মাথায় স্কার্ফ বাঁধা, চোখে সানগ্লাস পরা বুবলীকে। যার মাথাটা আটকে আছে পাখির খাঁচায়! যে খাঁচার দরজা আবার খোলা!

যেন রহস্যময়ী এক বুবলী। 

এর আগে একই সিনেমার ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্রভাণ্ডারের সামনে। সেটিও প্রশংসা কুড়িয়েছে, তবে এবার বুবলীর লুকে জন্ম দিয়েছে রহস্য।

‘পিনিক’-এর গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। 

বুবলী বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে, এই চরিত্রটি তেমনই।’ শবনম বুবলী নির্মাতা জাহিদ জুয়েল ছবিটি সম্পর্কে বলেন, ‘এটি দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে।’ 

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে। 

ছবিটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট। 

‘পিনিক’ মুক্তি পাচ্ছে আগামী ঈদে। শবনম বুবলী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প