তবুও কানাডা সফরে সাবিনা...

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৩:৩১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩১

যতক্ষণ প্রাণ ততক্ষণ গান-এই কথাটি সম্ভবত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে খুব যায়। আসলে যিনি সত্যিকারের শিল্পী, অসুস্থতা তাকে কখনও দমিয়ে রাখতে পারে না। তারই নজির মিলছে আবার।

অসুস্থতার বিরতি কাটিয়ে খানিক সুস্থ হতেই উড়াল দিচ্ছেন দূর কানাডা সফরে। উদ্দেশ্য একই, প্রবাসীদের গান শুনিয়ে মন ভরানো।

অসুস্থতার কারণে টানা এক বছর গান থেকে বিরত ছিলেন সাবিনা ইয়াসমীন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্যমে তিনি আবার ফিরে আসেন গানে। তবে সেই অনুষ্ঠানে গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। সেই থেকে আবার অবসরেই ছিলেন তিনি।

বিরতি নিতে চাইলেই কি নেওয়া যায়! মাঝখানে ঈদের বিশেষ ‘ইত্যাদি’র জন্য আরেক কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দেন। যদিও সেটি চারদেয়ালে মাঝে স্টুডিওতে।

কিন্তু এবার তিনি গান শোনাতে উড়ে যাচ্ছেন দূর কানাডার টরন্টো শহরে। ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গাইবেন এই কিংবদন্তি। সেখানে টরন্টো প্যাভিলিয়নে ১৭ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননাও।

গান গাওয়ার খবরটি জানিয়েছেন শিল্পী নিজেই।

সম্প্রতি এক ভিডিও বার্তায় এই শিল্পী টরন্টোর বাঙালিদের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, গল্প হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।’

জানা গেছে, তিনি কনসার্টের জন্য সেখানে পৌঁছাবেন ১৫ মে।

বলা দরকার, এই উৎসবে বাংলাদেশ থেকে আরও উপস্থিত থাকবেন অভিনেতা মোশাররফ করিম এবং দুই অভিনেত্রী রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন।

/সিবি/এমএম/
সম্পর্কিত
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর