৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন শেষবার একসঙ্গে কোনও গানে কণ্ঠ দিয়েছে সেই আট বছর আগে। শফিক তুহিনের কথা ও সুরে ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানটি ‘অনেক দামে কেনা’ সিনেমার জন্য গেয়েছিলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) নতুন আরেকটি গানে তারা কণ্ঠ দিলেন। 

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি হয়েছে গানটি। দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে দীর্ঘ সময় পর কাজ করা প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিনা ইয়াসমীন বলেন, ‘হানিফ সংকেতের সঙ্গে আমার সম্পর্কটা যে পর্যায়ের, তাকে না বলাটাও সম্ভব নয়, তাই গানটি গেয়েছি। এই গানের মাধ্যমে অনেক বছর পর হাদী (সৈয়দ আব্দুল হাদী) ভাইয়ের সঙ্গে নতুন গান গাওয়া হলো। আড্ডাও হলো। সময়টাও ভালো কাটলো।’  

বলা প্রয়োজন, দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আবার তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিন দিন। এরপর বাসায় ফেরেন তিনি। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাকে। তবে একটু সুস্থ বোধ করায় আবারও গানে ফিরলেন এই কিংবদন্তী সংগীতশিল্পী। 

/সিবি/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
বিনোদন বিভাগের সর্বশেষ
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী