‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৮:০৩আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:০৩

যতক্ষণ প্রাণ ততক্ষণ গান-এই কথাটি সম্ভবত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে খুব যায়। শারীরিক অসুস্থতা তাকে কাবু করতে পারে না। আসলে যিনি সত্যিকারের শিল্পী, অসুস্থতা তাকে কখনও দমিয়ে রাখতে পারে না। তারই নজির মিলছে বহুবার।

নিজের সাধ্যমত গান গেয়ে যাচ্ছেন তিনি। এবার এই কিংবদন্তি গাইবেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়।

বিটিভির একটি সূত্রমতে, ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

বলা প্রয়োজন, প্রতি ঈদেই বিটিভির অন্যতম চমক থাকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দেশের বিভিন্ন তারকাদের অংশগ্রহণে এটি হয়ে ওঠে জমজমাট। এবারের ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীনের পাশাপাশি থাকছেন আরও অনেক তারকাশিল্পী। তাদের অংশগ্রহণে থাকছে নাচ, চমৎকার কিছু স্কিডসহ বিভিন্ন আয়োজন।

এছাড়া থাকবে ব্যান্ড মাইলসের পরিবেশনা। জানা গেছে, চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকবেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা।

এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন, রাতে।

এ বিষয়ে মামুন মাহমুদ গণমাধ্যমকে বলেন, “প্রতিবছরের মতো এবারও ‘আনন্দমেলা’ বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমীন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।”

বলা প্রয়োজন, অসুস্থতার কারণে টানা এক বছর গান থেকে বিরত ছিলেন সাবিনা ইয়াসমীন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্যমে তিনি আবার ফিরে আসেন গানে। তবে সেই অনুষ্ঠানে গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর বেশকিছুদিন অবসরে ছিলেন তিনি।

তবে অসুস্থতা কাটিয়ে কানাডার টরন্টো প্যাভিলিয়নে ১৭ মে ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গান গেয়েছেন এই কিংবদন্তি। সেখানে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

/সিবি/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ