কিশোর-লিজার প্রথম স্বাধীন গান!

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৯:৫৭ আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:১৫

কিশোর ও লিজা। দু’জনের গোড়াটা একসূত্রে বাঁধা। একই রিয়েলিটি শো থেকে রাজকীয় উত্থান তাদের। যদিও আগমনটা খানিক আগে ও পরে, যথাক্রমে। এরপর একসঙ্গে অনেক মঞ্চ, অনেক সিনেমা আর অনেক দেশ ঘুরেছেন দু’জনে, বাংলা গান কণ্ঠে নিয়ে।

একসঙ্গে অনেকদূর হেঁটে এসে, এই ঈদে প্রথমবার নতুন দিকে নিজেদের পা বাড়ালেন। এবারই প্রথম অডিও তথা স্বাধীন-সংগীতে (নাটক, সিনেমা, অনুষ্ঠানের বাইরে নিজেদের মতো গান) কণ্ঠ মেলালেন বাংলা সংগীতের খুবই দরকারি দুই ভোকাল আর্টিস্ট, কিশোর ও লিজা।

দু’জনে গাইলেন ‘ও প্রিয় ভালোবাসা নিও’। সৃষ্টি হলো একেবারে মাখা মাখা প্রেমময় এক গান। নিজের কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে বসে গানটি লিখে সুর-সংগীতায়োজনও করেছেন কিশোর। গাওয়ার সময়েও সঙ্গী হলেন লিজার। কিশোর ও লিজা কিশোর বললেন, ‘আমি বের হলাম ২০০৬ সালে। লিজা ২০০৮ সালে। সে হিসেবে ২০০৮ সাল থেকেই আমরা দেশ-বিদেশে মঞ্চ শেয়ার করছি। একসঙ্গে অনেকগুলো সিনেমার গানও করেছি। টিভি শো, নাটকের গানও করেছি। তবে গত ১৬/১৭ বছরে সম্ভবত এবারই প্রথম অডিও মাধ্যমের জন্য আমরা গান করলাম একসঙ্গে। লিজার কণ্ঠ-যোগ্যতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সেটি নতুন করে যাচাই করতে হলে এই গানটি শুনতে হবে। সবাইকে ঈদ মোবারক।’

লিজার প্রতিক্রিয়াও কাছাকাছি। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ। তার ভাষায়, ‘কিশোর দা দারুণ গাইয়ে। তার সুর-কম্পোজিশনও বরাবরই দারুণ। এটা সবাই জানেন। কিন্তু তার লেখার হাতও যে চমৎকার, সেটা আমরা অনেক বিরতি নিয়ে টের পাই। যেমনটা এবার আমি পেলাম। কী চমৎকার কথা, সুর, সংগীতায়োজন হলো। গানটি আমি খুব আনন্দ নিয়ে গেয়েছি। থাকে না, একটা হ্যাপি ফিলিং। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।’ কিশোর ও লিজা কিশোর-লিজাকে মডেল বানিয়ে তৈরি হলো ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানের ভিডিও। এটি নির্মাণ করেছে গালগপ্পো প্রোডাকশন টিম। আর গানচিত্রটি ঈদ উপহার হিসেবে উন্মুক্ত হচ্ছে ৫ জুন, কিশোর দাসের ইউটিউব চ্যানেলে।   

বলা দরকার, কিশোর জানিয়েছেন এই ঈদে তারা দু’জনে আরও একটি গান গেয়েছেন একসঙ্গে। সেটি প্রচার হবে হানিফ সংকেত-এর ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে, এটিএন বাংলায়।

/এমএম/
সম্পর্কিত
হাত-পা বেঁধে কিশোর হত্যা, ৫ বছর পর রহস্য উদ্ঘাটনে পিবিআই
হাত-পা বেঁধে কিশোর হত্যা, ৫ বছর পর রহস্য উদ্ঘাটনে পিবিআই
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
কিশোরদের ‘কিশোর’ হওয়া কি অপরাধ?
কিশোরদের ‘কিশোর’ হওয়া কি অপরাধ?
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী