শত্রু মোকাবিলায় শাহরুখ-সুহানার প্রস্তুতি

বিনোদন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৭:৩০আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:০৪

মেয়ে সুহানাকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। এটা পুরনো খবর। তবে এই খবর যখন প্রকাশ্যে আসে, ভক্তদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। 

সেই রেশ থাকছে শুটিং প্রস্তুতির খবরেও। শাহরুখ ও সুহানাকে এই সিনেমায় বেশ কয়েকজন প্রতিপক্ষ অর্থাৎ শত্রুর সঙ্গে লড়াই করতে হবে। সেই প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে বাবা-মেয়ের। 

এদিকে জানা গেছে যে, অভিষেক বচ্চনকে ভিলেনের চরিত্রে দেখা যাবে এই বাপ-বেটির বিপরীতে। তাছাড়া, এখানে আরও অনেকগুলো ভিলেন চরিত্র যুক্ত হবে। এরিমধ্যে চলছে দক্ষ অভিনেতা নির্বাচনের কাজ।   

জানা গেছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ-সুহানা একের পর এক ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করবেন। শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে।

সিনেমাটি ভারত ও বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে।

এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করবেন, যেখানে সুহানা থাকবেন তার শিষ্যের ভূমিকায়।

বলা দরকার, ‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ। 

ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হবে।

‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ, বহুল প্রতীক্ষিত ‘পাঠান ২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন। 

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প