আমরা জুলাই বিক্রি করি না বন্ধু: সায়ান

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৮:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৪:০১

আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু/ জুলাইকে কেউ পারবে না নিতে একা/ মাটির জন্য লড়াই করেছে মানুষ/ সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা…। এমন আবেগী কথায় দরদী সুর বসিয়ে বিপ্লবের আরেকটি গান প্রকাশ করলেন সায়ান।

এই গানের মাধ্যমে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিকে স্মরণ করলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানটির নাম দিয়েছেন ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’। যেখানে তিনি বার বার বলার চেষ্টা করছেন, জুলাইকে যেন বিক্রি না করে কেউ। গেয়েছেন এই বলে, আমরা জুলাই বিক্রি করি না বন্ধু/ কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে/ আমরা সবাই এখানে জুলাই বন্ধু/ জুলাই রয়েছে এ মাটির অন্তরে...।  

গানের ভিডিওতে উঠে এসেছে চব্বিশের অগ্নিঝরা জুলাই-আগস্টের দিনগুলো। সেই সময়টাকে স্মরণ করিয়ে দেওয়ার মধ্যদিয়ে নতুন প্রত্যয়ে দেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের বার্তা উঠে এসেছে সায়ানের এই গানে।   

১৫ জুলাই দিবাগত রাতে গানটির ভিডিও সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়।

সায়ান গানটি প্রসঙ্গে বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাই-এর গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর মাটিতে আন্দোলন-সংগ্রামরত সকল লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক যে কোনও শক্তির দাম্ভিক দমন-প্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনও মতেই এই বিশ্বাস থেকে নড়েন না যে, একদিন মানুষের জয় হবে।’উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী চলা নানান অনুষ্ঠানমালার অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৪ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে এই গানটি পরিবেশন করেন সায়ান।

/সিবি/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত