আবার একসঙ্গে শাহরুখ-সালমান?

বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৪:৩৪আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৪:৪৪

বলিউডের বাতাসে খবর, আবারও একই সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান! সেটিও আবার এআর মুরুগাদোসের পরিচালনায়।

সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত, এআর মুরুগাদোস নির্মিত সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পাবে ৩০ মার্চ। তবে তার আগেই এই সিনেমার নির্মাতা দিলেন দারুণ একটি খবর। তিনি ঈঙ্গিত দিয়েছেন, সব ঠিক থাকলে তার পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যাবে দুই খানকে। সালমান খান ও শাহরুখ খান সালমান খানের সঙ্গে এটিই প্রথম কাজ এআর মুরুগাদোসের। এর আগে তিনি আমির খানকে নিয়ে ‘গজিনি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।  এই নির্মাতা তার পরবর্তী সিনেমা শাহরুখ খানকে নিয়ে ভাবছেন। সঙ্গে থাকবেন সালমান খান, সম্প্রতি এমনটাই আভাস দিয়েছেন তিনি। শাহরুখ খান ইটাইমসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, এআর মুরুগাদোস এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একটি তামিল প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এটি শেষ হলেই সাজিদ (নাদিয়াদওয়ালা) স্যারের সঙ্গে বসবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা হয়তো কিছু আকর্ষণীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।’ সালমান খান বলা দরকার, সালমান খান এবং রাশমিকা মান্দানার পাশাপাশি ‘সিকান্দার’ সিনেমায় আরও অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক বাব্বর, কাজল আগারওয়াল, শারমান জোশী প্রমুখ।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প