প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২

বড়পর্দায় মুক্তি পেতেই বক্স অফিসে দাপিয়ে বেড়েয়েছিল কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘অ্যাতরাজ’। সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা আগেই এসেছিলো। এবার জানা গেল, এবারের পর্বে থাকছেন না প্রিয়াঙ্কা। তার চরিত্রে অভিনয় করতে পারেন তাপসী পান্নু।  

২০০৪ সালে মুক্তি পায় ‘অ্যাতরাজ’ সিনেমাটি। আব্বাস মাস্তান পরিচালিত এই সিনেমার প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। তাপসী পান্নু ‘অ্যাতরাজ’ সিনেমায় ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী এক মেয়ে ‘সোনিয়া কাপুর’-এর চরিত্রে অভিনয়  করেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার এই চরিত্রে ভাবা হচ্ছে তাপসীকে। শোনা যাচ্ছে, এরই মধ্যে তাপসী চিত্রনাট্য পড়েছেন এবং কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে তিনি এখনও পাকাপাকিভাবে সিনেমায় সাইন করেননি।

এ ব্যাপারে অবশ্য তাপসী বা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তা আর্টসের তরফ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি।

তাপসী সবসময় শক্তিশালী গল্প, তুখোড় চরিত্রকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সে অনুযায়ী এই চরিত্র নির্বাচন করলে আবারও আরেকটি বোল্ড চরিত্রের পারফরম্যান্স দেখা যাবে বলেই সিনেমা বোদ্ধাদের ধারণা। তাপসী পান্নু আগের পর্বে প্রিয়াঙ্কা যে দুর্দান্ত অভিনয় করেছিলেন তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন সুভাষ ঘাই।

কিছুদিন আগেই সুভাষ ঘাই এই সিনেমা প্রসঙ্গ টেনে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি প্রিয়াঙ্কার সাহসী অভিনয়ের প্রশংসা করে লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া সাহস দেখিয়েছিলেন এবং চরিত্রটি করেছিলেন। যে কারণে মুক্তির ২০ বছর পরে এসেও তার অভিনয় এখনও মনে রেখেছে সবাই।’ ‘অ্যাতরাজ’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার এরপর তিনি লেখেন, ‘মুক্তা আর্টস এবার প্রস্তুত ‘অ্যাতরাজ ২’ সিনেমা তৈরির জন্য।

অনেকের মতে, তাপসী যদি এই সিনেমাটি করতে রাজি হন, তা হবে তার জন্য একটি সাহসী সিদ্ধান্ত। এবং তার ক্যারিয়ারের আরেকটি মনে রাখার মতো সিনেমা হবে এটি। তাপসী পান্নু উল্লেখ্য, তাপসী পান্নুকে শেষ দেখা রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায়। এখানে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। সিনেমাটি সুপারহিট হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে  

/সিবি/
সম্পর্কিত
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
বিনোদন বিভাগের সর্বশেষ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে