২২ জুলাই মুম্বাই পুলিশের হাতে আটক হওয়ার পর থেকে আলোচনায় অভিনেত্রী আয়েশা খান। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে বিক্ষোভস্থলে যান তিনি। তবে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই তাকে আটক করে পুলিশ।
আন্দোলনে সমর্থন জানানোর পর থেকে ‘বলিউডে আর কাজ পাবে না’ বলে ট্রল করা হচ্ছে ‘ধুরন্ধর’ নায়িকাকে।
বুধবার (২২ জুলাই) আয়েশা ইনস্টাগ্রাম স্টোরিতে বিক্ষোভের ভিডিও শেয়ার করার পর এক ব্যবহারকারী তাকে ভয় দেখিয়ে লেখেন, ‘এখন থেকে বলিউডে তোমার আর কোনো কাজ হবে না।’
তবে এই হুমকিতে দমে না গিয়ে দ্রুতই জবাব দেন তিনি।
মেসেজের স্ক্রিনশট শেয়ার করে আয়েশা লেখেন, ‘মেরুদণ্ড হারানোর চেয়ে আমি বরং আমার ক্যারিয়ার হারাতে রাজি। অন্য কাউকে ভয় দেখান। ধন্যবাদ, বিদায়।’
এদিকে নায়িকা মুম্বাইয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে যেখানে জড়ো হয়েছিলেন, সেখানে কী ঘটেছে তা ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় তুলে ধরেন।
আয়েশার অভিযোগ, কোনো কারণ না জানিয়েই তাকে টেনে-হিঁচড়ে জোর করে একটি পুলিশ ভ্যানে তোলা হয়।
তিনি বলেন, ‘‘৪-৫ জন নারী পুলিশ আমাকে টেনে নিয়ে যায়। ভ্যানে না ওঠার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তারা জোর করে আমাকে ভেতরে তোলে।’’

আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান





