আহত জুনিয়র এনটিআর, কবে ফিরবেন শুটিংয়ে

বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৯:৩০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:১২

কাঁধে চোট পেলেন বলিউড অভিনেতা জুনিয়র এনটিআর। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে থাকতে হবে তাকে। ইতিমধ্যেই অভিনেতার টিম থেকে একটি বিবৃতি প্রকাশ করে অনুরাগীদের উদ্বেগ না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে অভিনেতাকে টানা ৬ থেকে ৮ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় আচমকা চোট পান অভিনেতা। এর পরেই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা। আগামী দিনে তিনি কেমন আছেন, সেটার আপডেটও প্রকাশ করা হবে। আপাতত অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। কিন্তু এর মাঝেই আচমকা কাঁধে চোট লাগে তার। ‘ড্রাগন ছবিটি বহুদিন ধরে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে চলতি বছরের মে মাসে এনটিআরের জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশে আসে। এটি ২০২৭ সালের ১১ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ৯ অ গস্ট ছবির শ্যুটিং শুরু হয় হায়দরাবাদে। এই ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেকে।

/এনআই/
সম্পর্কিত
বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস 
সারজিস-নাসীরুদ্দীন আহত, গাড়ি থেকে নামিয়ে পেটানো হয় নেতাকর্মীদের
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বিনোদন বিভাগের সর্বশেষ
সবার আগে বাংলাদেশে, টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
এমন বিয়ে আগে দেখেননি!