আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, ভয় পেয়েছিলেন পূজা বেদী

বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৩:৪৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৩:৪৭

নব্বই দশকে বলিউড জুটি হিসেবে আমির খান ও পূজা বেদী দারুণ প্রশংসিত ছিলেন। এ জুটির ‘জো জিতা ওহি সিকান্দর’ এখনও বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে বিবেচিত হয়। সে সময় এ জুটিকে নিয়ে প্রেমের জোরালো গুঞ্জনও ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা সেই সময় ও আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।

এ সময় অভিনেত্রী জানান, আমিরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুট করার পরে তিনি ভয় পেয়েছিলেন এবং নার্ভাস হয়ে পড়েছিলেন। বেশ কিছু সময় দুজনের মধ্যে একটি অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল ।

১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দর’-এর পর তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘আতঙ্ক হি আতঙ্ক’ সিনেমায়। এই ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন পূজা।

তিনি বলেন, ‘এই ছবির (আতঙ্ক হি আতঙ্ক) জন্য তাদের একটি অত্যন্ত ঘনিষ্ঠ বা ‘প্যাশনেট লাভ মেকিং’ দৃশ্যের শুটিং করতে হয়েছিল। মুম্বাইয়ের ফিল্ম সিটির কাছে একটি নির্জন বাংলোয় শুট হয়েছিল সেই দৃশ্যটির।

অভিনেত্রীর কথায়, অন্তরঙ্গ দৃশ্যের পর, তাদের একটি বিছানা-সহ একটি ঘরে অপেক্ষা করতে বলা হয়েছিল। অল্পবয়সী পূজা ওই পরিস্থিতিতে খুব ঘাবড়ে গিয়েছিলেন।

পূজা জানান যে, তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল সেই সময়। দরজা বন্ধ ছিল এবং তারা দুজনেই চুপচাপ বসেছিলেন। অবশেষে দুজনের মধ্যকার নীরবতা ভাঙেন আমির খান। পরিস্থিতি স্বাভাবিক করতে পূজাকে প্রশ্ন করেন, তিনি দাবা খেলতে চান কি না। পূজা সঙ্গে সঙ্গে দাবা খেলতে রাজি হয়ে যান এবং ঘরে একটি দাবার বোর্ড আনান। একই সঙ্গে জানান, সেই দৃশ্যটি কখনও ছবির অংশ হয়নি।

এদিকে আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সাক্ষাৎকারে পূজা সাফ জানিয়ে দিলেন, ওই গুঞ্জন ছিল পুরোপুরি ভিত্তিহীন।

/এনআই/
সম্পর্কিত
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বললেন কিটু গিদওয়ানি
বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বললেন কিটু গিদওয়ানি
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা