আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’

বিনোদন ডেস্ক 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

শাহরুখ খানের জনপ্রিয়তার শুরু এমন এক সময়ে যখন বলিউডে আন্ডারওয়ার্ল্ডের যথেষ্ট প্রভাব ছিল। সেই সময়ে প্রায়ই ছবির সঙ্গে যুক্ত তারকাদের নানা হুমকি দেওয়া হতো। বাদ যাননি শাহরুখ খানও। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত জানান, হুমকির মুখে শাহরুখ কখনও হার মানেননি। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কিছু করার থাকলে তাকে গুলি করে দিতে।

জানা যায় ১৯৯৭ সালে মহেশ ভাটের ‘ডুপ্লিকেট’ ছবিতে কাজ করার সময় শাহরুখের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। 

সেই সময় নাকি শাহরুখকে সরাসরি ফোন করেছিলেন আবু সালেম। তার ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে কাজ করতে রাজি না হওয়ায় অভিনেতাকে ফোনে গালিগালাজ করেছিলেন ওই গ্যাংস্টার। 

সঞ্জয় বলেন, “চলচ্চিত্রজগতে একমাত্র শাহরুখ খানই হুমকি পাওয়ার পরে বলেছিলেন, ‘আমি কোনও ছবি করবো না, কোনও অনুষ্ঠানে যাবো না। আমি পাঠান। গুলি করতে চাইলে গুলি করে দিন। আমি আপনাদের ভয় পাই না। কিন্তু আপনাদের সঙ্গে কাজ করবো না, আপনাদের জন্য কোনও অনুষ্ঠানও করবো না।’”  

সঞ্জয় জানান, এই কারণেই শাহরুখ তাদের সম্মান অর্জন করেছিলেন। তারাও হয়তো বুঝেছিলেন, অন্তত একজন মানুষ আছেন, যিনি ভয় পান না। তবে এই ঘটনার পরে প্রায় তিন বছর কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারায় থাকতে হয়েছিল শাহরুখকে। 

এক সাক্ষাতকারে বলিউড বাদশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও প্রাণনাশের হুমকি পেয়েছেন কিনা। শাহরুখ বলেছিলেন, “হ্যাঁ, বহুবার। তিন বছর আমাকে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হয়েছিল।” 

/এনআই/এসটি/ 
সম্পর্কিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বিনোদন বিভাগের সর্বশেষ
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল