অবশেষে সেলিমের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

গুঞ্জন সত্যি হলো। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এতে তিনি রাবেয়া চরিত্রে অভিনয় করবেন।

বিষয়টি শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেন নির্মাতা নিজেই। জানান, এদিন সন্ধ্যায় ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন পরী।

সেলিম বলেন, ‘পরীকে পেয়ে আমি হ্যাপি। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি রাবেয়া চরিত্রটি নতুন মাত্রা পাবে পরীর মাধ্যমে। কারণ ছবির মূল চরিত্রই এটি।’

পরী বলেন, ‘আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই এই প্রস্তাব পাই। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো। আশা করছি কাজটি ভালো হবে।’

বলা দরকার এই চরিত্রটির জন্য আগে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া। শিডিউল জটিলতার জন্য তিনি ছবিটি ছাড়েন।

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। প্রযোজনায় একটি ওটিটি প্লাটফর্ম।

‘গুনিন’ সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন সেলিম। শুটিং শুরু হচ্ছে অক্টোবরে।

/এমএম/এনএইচ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন