আনু মুহাম্মদের চোখে জয়ার সিনেমা যেমন

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮

মুক্তিযুদ্ধে সব হারানো গ্রামবাংলার দুই নারীর আখ্যান তুলে এনেছেন নির্মাতা আকরাম খান। ‘নকশী কাঁথার জমিন’ নামের এই সিনেমার পরতে পরতে দুই অসহায় নারীর জীবনের গল্প উঠে এসেছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটি মুক্তি পেয়েছে ২৭ ডিসেম্বর (শুক্রবার)। এরইমধ্যে এর গল্প, নির্মাণ, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত সিনেমাটি মুগ্ধ করেছে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেজে ‘নকশী কাঁথার জমিন’-এর রিভিউতে আনু মুহাম্মদ লিখেছেন, ‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই  ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের। সন্তান বড় হতে হতে আসে ১৯৭১। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা-ছেলে, মা-ছেলে, স্বামী-স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত।’

সিনেমার নির্মাণ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সংলাপ খুবই কম। ৭১-এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা। অসাধারণ ক্যামেরার কাজ। জয়া এবং সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এরকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন!’

সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধ করে আনু মুহাম্মদ লিখেছেন, ‘হলে ছবি দেখেন। সরকারি অনুদানে আকরাম খানসহ সমগ্র দলের আরেকটি উপহার।’ ‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি আনু মুহাম্মদের পোস্টটি শেয়ার দিয়েছেন জয়া আহসান। 

উল্লেখ্য, আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমায় দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি অভিনয় করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

/সিবি/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?