আপনাদের পেরেশানি দেখে দুঃখ ঘুচে গেছে: পরী

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি। 

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জামিন পাওয়ার পর পরী বলেন, ‘আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে।’

তিনি আরও বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে  চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায়বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’

মামলাটি মিথ্যা দাবি করে পরী বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো বন্ধের বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’ 

বলা প্রয়োজন, সোমবার সকাল ১০টায় পরীমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া ১০টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন