সিনেমা নয়, রাজনীতিতেই মগ্ন নায়িকা মাহি!

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৮:০০আপডেট : ২২ মে ২০২৩, ১৪:১১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অনেক দিন ধরেই সিনেমা তথা শুটিংয়ের বাইরে। রাকিব সরকারকে বিয়ের পর প্রথমে ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। এরপর অনাগত সন্তানের জন্য কাজ থেকে বিরতি নেন। তার মাঝেই জাতীয় সংসদের শূন্য হওয়া একটি আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বেশ সরব দেখা যায় তাকে। সেই মিশনে সফল না হলেও সন্তুষ্টই ছিলেন নায়িকা। এরপর ছেলের মা হয়ে তার লালন-পালনে ডুব দেন।

প্রচারণায় হাসিখুশি মাহি, জড়িয়ে আছেন এক ভোটারকে

প্রায় দুই মাস আগে মা হয়েছিলেন মাহি। এরপর চেনা ভুবন তথা সিনেমায় না ফিরলেও রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। গত তিন-চার দিন ধরে তাকে দেখা যাচ্ছ গাজীপুর সিটি করপোরেশনে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে। আগামী ২৫ মে এই সিটি করপোরেশনে নির্বাচন। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আজমত উল্লা খানকে জেতাতে মাঠে নেমেছেন ‘অগ্নি তারকা’। গলায় আজমত উল্লার নির্বাচনি প্রতীক নৌকা ঝুলিয়ে, লিফলেট বিলিয়ে যাচ্ছেন তিনি।

এক দোকানিকে নৌকা প্রতীকের লিফলেট দিচ্ছেন মাহি

ভোটাররাও মাহিকে দেখে হচ্ছেন আনন্দিত, দিচ্ছেন প্রতিশ্রুতি। শনিবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রার্থীর জন্য ভোট চান মাহি। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন, নানা উন্নয়ন করেছেন। এই উন্নয়ন অব্যাহত রাখতে আজমত উল্লা খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে এবং তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।’

নায়িকার কাছ থেকে লিফলেট পেয়ে ভোটারের মুখে হাসি

এদিনও নিজের ফেসবুকে প্রচারণার কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে আজ নগরীর চৌরাস্তায় অবস্থিত হাট-বাজার এবং আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে বিনয়ের সাথে ভোট চেয়ে গণসংযোগকালে।’

নির্বাচনি ময়দানে মাহিকে দেখে জনতার ভিড়

উল্লেখ্য, গত ২৮ মার্চ পুত্র সন্তানের মা হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছেলের নাম রেখেছেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। এর আগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন তিনি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সীমান্ত অঞ্চলে জামায়াতের শক্তি বৃদ্ধিকে যেভাবে দেখছে ভারত
সীমান্ত অঞ্চলে জামায়াতের শক্তি বৃদ্ধিকে যেভাবে দেখছে ভারত
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’