ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান

বিনোদন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৮:০৬আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮:০৬

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে।

বক্সঅফিসের এক প্রথম সারির বাণিজ্য বিশ্লেষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, ৩০ জুলাই মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে প্রথম দিনে কর বাদে ৬০.৬০ কোটি রুপি আয় করেছে। যার ফলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর (মোট আয় ৬৫ কোটি রুপি, কর বাদে আয় ৫৩.৬০ কোটি রুপি) এবং ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর (মোট আয় ৪৮.৭৫ কোটি রুপি, কর বাদে আয় ৪০.৩০ কোটি রুপি) প্রথম দিনের রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। একই সঙ্গে ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবির প্রথম দিনের সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে নতুন নজির গড়েছে এটি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে মুক্তি পেয়েছে।

ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ছবিটি রেকর্ড গড়েছে কোনও ‘ব্লক বুকিং’ বা ‘প্রিভিউ শো’ ছাড়াই।

ভারতে অনেক সময় ছবির প্রযোজক বা সংশ্লিষ্টরা অগ্রিম টিকিট কিনে ‘ব্লক বুকিং’ করে থাকেন; এর ফলে দর্শকরা কম টিকিট কিনলেও উদ্বোধনী দিনে ছবির আয়ের অংক বেশি দেখায়। অনেক ভারতীয় ছবির বিপরীতে, 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'-র ক্ষেত্রে মুক্তির আগে কোনও প্রিভিউ শো রাখা হয়নি। সাধারণত এই ধরনের শো-তে বেশি দামে টিকিট বিক্রি করা হয়।

'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র ক্ষেত্রে এমনটা করা হয়নি, তবুও এটি ভারতের বক্স অফিসে ইতিহাস গড়েছে এবং সর্বকালের সর্বোচ্চ আয়কারী হলিউড ওপেনার (মুক্তির প্রথম দিনের আয়ের বিচারে) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সাম্প্রতিক সময়ের অনেক বড় বাজেটের ভারতীয় ছবির চেয়েও এটি বেশি আয় করেছে। এটি শাহরুখ খান অভিনীত 'পাঠান' (৬৭ কোটি টাকা গ্রস) আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

সামনে কোনও বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় ধারণা করা হচ্ছে, চার দিনের এই উইকেন্ডে এমসিইউ-এর ছবিটি ১৫০-২০০ কোটি রুপি আয় করতে পারে। যা অনেক জনপ্রিয় ভারতীয় ছবির ক্ষেত্রেও এক অভাবনীয় বিষয়।

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হল ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর (২০২১) পরবর্তী ভাগ। আগের তিনটি ছবি পরিচালনা করেছিলেন জন ওয়াটস। এ বার সেই দায়িত্ব নিলেন ডেস্টিন। এটি ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এর ৩৮তম ছবি।

/এনআই/
সম্পর্কিত
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে