কণ্ঠশিল্পী মহসীন খান আর নেই

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৫:২৮আপডেট : ০৫ জুন ২০১৬, ১৬:৪৯

মহসীন খান। শূন্য দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মহসীন খান আর নেই।
আজ রবিবার সকালের দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৯ বছর। সূত্র বলছে, তিনি অনেক দিন ধরে লিভার ও হৃদরোগে ভুগছিলেন।
সংগীত জীবনে তিনি প্রায় শতাধিক একক ও মিশ্র অ্যালবামে গান করেছেন। তার উল্লেখযোগ্য একক অ্যালবামের মধ্যে রয়েছে, ‘সুখে থেকো বন্ধু আমার’, ‘কতদিন দেখি না তোমায়’ প্রভৃতি।
মহসীন খানের অকাল মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেকেই ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘মহসীন ভাই, প্রায়ই বলতেন গান ছাড়া আপনি সবই ছাড়তে পারবেন। আজ সত্যিই আমাদের ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে। যেখানেই থাকুন ভালো থাকুন।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প