মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১

কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি চক্রবর্তী।পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তবে এটি অভিনেত্রীর বরের প্রথম বিয়ে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সেই চর্চা চলছে।

সোশ্যাল মিডিয়ায় যুগে কিছুই ধামা চাপা থাকে না। জানা যায়, এর আগে ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ দত্ত।

পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু টেকেনি সেই সম্পর্ক। এর মধ্যে ভাইরাল সিদ্ধার্থের প্রথম বিয়ের ভিডিও। খাঁটি বাঙালি মতে চারহাত এক হয়েছিল সিদ্ধার্থ-আঁখির। সাগর পারে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন থেকে গাঁটছড়া বাঁধার সফরের টুকরো ঝলক উঠে এসেছে সেই ওয়েডিং ভিডিওতে।

সিদ্ধার্থর প্রথম স্ত্রী আঁখির একটি বুটিক রয়েছে। মূলত ব্রাইডাল কালেকশন নিয়েই কাজ করেন তিনি।

এদিকে আইনি বিয়ের পর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাক ঘুরবেন দুজনে মিমি ও সিদ্ধার্থ। ৫ই ডিসেম্বর বিয়ের দিনক্ষণ পাকা। ৩ তারিখ থেকেই কালিম্পং-এ শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আগামী ১১ই ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের জন্য় কলকাতায় রিসেপশনের আয়োজন করতে চলেছেন মিমি।

/এনআই/
সম্পর্কিত
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি,  শোবিজের কারা থাকছেন
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি, শোবিজের কারা থাকছেন
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ