মরে যাওয়া ব্যক্তির আগমন নিয়ে নাটক!

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:০০

মরে যাওয়া মানুষটির হঠাৎ বাস্তব জীবনে আগমন! এটা অবিশ্বাস্য একটি চিন্তা। তাও আবার মৃত্যুটি দুইশত বছর আগের। এমনই এক অদ্ভুত গল্পের নাটক নির্মাণ করেছে বিটিভি।

২৭ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ‘দম ফুরালেই ঠুস’ নামের এই নাটকটি। 

লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক, আদিত্য আলম প্রমুখ। 

প্রযোজক তথা নির্দেশক শাহজামান মিয়া গল্পটি প্রসঙ্গে জানান, নজর মিয়া প্রায় দুইশত বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। যে লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে।

আরেকটি দৃশ্য একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে দুইশত বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হুবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়।

এভাবে চলতে থাকে রহস্যময় নাটকের গল্প।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন