ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬

ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি।

ইফফাত জাহান মম এর আগে ওয়েব ফিল্ম ‘মুনতাসির’ বানিয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, নতুন এ প্রকল্পে তিনি সম্পর্কের বিভিন্ন দিক অন্বেষণ করেছেন।

নাটকটির গল্প ভাবনা লেখক কিঙ্কর আহসানের। তৌসিফ মাহবুব ও আইশা খান নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া, লেখক কিঙ্কর আহসানকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা মনে করেন, ভালোবাসার গল্প ছাড়াও এই নাটকের সংগীত পছন্দ করবেন তরুণেরা। জাহিদ নীরবের সংগীতে মাশা ইসলাম ও হাসিবুল নিবিরের গাওয়া একটি গানও থাকছে নাটকে।

গানটি লিখেছেন তারিক তুহিন।

কে এস ফিল্মস প্রযোজিত নাটকটি নির্মিত হয়েছে ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ব্যথার বাগান’।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প