যুক্তরাষ্ট্রে অন্যের গর্ভস্থ শিশুকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে এক মার্কিন নারীকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গর্ভস্থ শিশু হত্যাচেষ্টা ও বেআইনি গর্ভপাতসহ মোট সাতটি অপরাধে অভিযুক্ত ওই নারীর অপরাধ প্রমাণিত হওয়ার পর আদালত এই রায় দেয়।
ড্যানিয়েল লেন(৩৫) নামের ওই নারী আত্মমগ্নতার মানসিক সমস্যায় ভুগতেন বলে দাবি করেছেন গর্ভস্থ শিশুটির মা মিশেল উইকিনস (২৭)। ঘটনার সময় মিশেল সাত মাসের গর্ভবতী ছিলেন। এমন অবস্থায় ২০১৫ সালের মার্চ মাসে মিশেলের বাড়িতে আসেন ঘাতক ড্যানিয়েল। মিশেল জানান, তার গর্ভস্থ শিশুকে হত্যা করতেতাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে আঘাত করেন ড্যানিয়েল। এমনকী ছুরিও চালানো হয় তার ওপর।
প্রাথমিকভাবে ড্যানিয়েলকে গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত করা হলেও হত্যার দায় দেওয়া হয়নি, কারণ শিশুটি গর্ভের বাইরে বেঁচে ছিল না। কিন্তু ড্যানিয়েলের স্বামী দাবি করেন, ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির কান্না শুনেছেন তিনি। মিশেলের বাবা এই ঘটনাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুনঃ আলেপ্পোয় শিশু ও ত্রাণকর্মীসহ নিহত ৩৫
এদিকে বোল্ডার জেলা জজ মারিয়া বারকেনকটার বলেন, ‘এই ঘটনাটি পাশবিক, জঘন্য ও নিষ্ঠুর।’ বিচারকরা বলেন, ‘কোন মানুষ এমন করতে পারে তা চিন্তার বাইরে।’
প্রসঙ্গত, এই ঘটনার পর ড্যানিয়েল মৃত শিশুটিকে নিয়ে হাসপাতালে যান ও তার নিজের গর্ভপাত হয়েছে বলে দাবি করেন। চিকিৎসকরা তার কথা বিশ্বাস করেন না। সেইদিনই তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
/ইউআর/বিএ/








