ফালুজা পুনরুদ্ধারে আক্রমণের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৪:৪৬আপডেট : ২৩ মে ২০১৬, ১৪:৫২
image

ইরাকের ফালুজা শহর পুনরুদ্ধারে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের উপর আক্রমণ পরিচালনার ঘোষণা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। ২০১৪ সাল থেকে শহরটি আইএস-এর দখলে। তবে এবারই প্রধান ইরাকি প্রধানমন্ত্রী শহর পুনরুদ্ধারের ঘোষণা দিলেন।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর নামে শপথ করছি, শিগগির ইরাকের পতাকা ফালুজার আকাশে উড়বে।’ তিনি আরও বলেন, ‘আমরা আজ ঘৃণ্য বিদেশিদের ওই কালো পতাকা ছুড়ে ফেলব, যারা আমাদের প্রিয় শহর ছিনিয়ে নিয়েছে। ফালুজাকে মুক্ত করার সময় চলে এসেছে, আর এতে জয় আমাদেরই হবে। শহর ছেড়ে পালানো ছাড়া তাদের আর কোনও পথ নেই।’

সোমবার (২৩ মে) ইরাকি সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য ফালুজার অধিবাসীদের প্রতি অনুরোধ করেন। আর যারা শহর ছাড়তে পারবেন না, তারা যেন বাড়ির ওপর সাদা পতাকা লাগিয়ে রাখেন।

ফালুজা একটি সুন্নি অধ্যষিত শহর। যুদ্ধ পূর্ববর্তী সময়ে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ। ফালুজা দখলমুক্ত করা গেলে তা হবে আইএস-এর জন্য এক বড় আঘাত। সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম