পাকিস্তানকে পাশ কাটাতে ইরানে বন্দর নির্মাণ করবে ভারত

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ২১:১৩আপডেট : ২৩ মে ২০১৬, ২১:১৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইরান সফরে নতুন মিত্রতায় আবদ্ধ হলো দেশ দুটি। ভারত ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বন্দর নির্মাণের। সোমবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের ছাবাহারে বন্দরটি নির্মাণ করা হবে। এটাই প্রথম বিদেশি বন্দর যেখানে ভারত বিনিয়োগ করেছে। ভারত বন্দর নির্মাণে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ইরান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর নরেন্দ্র মোদি এটাকে ইতিহাস সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভারত ও ইরান নতুন বন্ধু নয়। আমাদের দোস্তি ইতিহাসের মতোই প্রাচীন।’ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘ইরান ও ভারতের পারস্পরিক সহযোগিতার এক বড় প্রতীক হয়ে উঠতে চলেছে ছাবাহার।’

মোদি ঘোষণা দিয়েছেন, ছাবাহারকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইরানকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ (লাইন অব ক্রেডিট) দেবে ভারত। উভয় দেশ বন্দর নির্মাণের ঘটনাটিকে ‘গেম চ্যাঞ্জার’ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের দক্ষিণ উপকূলে এই ছাবাহার অবস্থিত।  আফগানিস্তানে পণ্য পাঠাতে পাকিস্তান তাদের ভূখণ্ড বা আকাশসীমা ভারতকে ব্যবহার করতে দেয় না। ইরানের মধ্যে দিয়ে আফগানিস্তানে পণ্য পাঠাতে হয় ভারতকে।  দীর্ঘ দিন ধরে ভারত চাইছিল পাকিস্তানের মধ্য দিয়ে বা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান অবধি একটা পথ বানাতে। যে পথকে বাণিজ্যিকভাবেই ব্যবহার করবে ভারত। শুধু আফগানিস্তান নয়, ওই পথে মধ্য এশিয়ার সঙ্গেও বাণিজ্য বাড়াতে চাইছে ভারত। ফলে শুধু ছাবাহার বন্দর নয়, ভারতীয় উদ্যোগে সেখান থেকে ৫০০ কিলোমিটার রেললাইন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেই রেললাইন যাবে জাহেরান পর্যন্ত।

এ চুক্তির আরও তাত্পর্য রয়েছে। পাকিস্তানের গোয়াদরে বন্দর বানিয়ে ভারতকে পশ্চিম দিক থেকে ঘিরে ফেলতে চাইছে চীন। গোয়াদর বন্দর থেকে ছাবাহারের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। পাক-চিন অর্থনৈতিক করিডোর গঠন এবং গোয়াদরে চীনা বন্দর তৈরির তোড়জোড়ের মধ্যেই ইরানের ছাবাহারে বন্দর নির্মাণের পরিকল্পনা এগুতে থাকে ভারত।

উল্লেখ্য, দুদিনের সফরে রবিবার ইরানে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় একদশক পর ইরানে এটা ভারতের কোনও প্রধানমন্ত্রীর সফর। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে মোদি এ সফরে যান। সোমবার ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সোমবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও ইরানে পৌঁছান। তিন নেতার উপস্থিতিতে ইরানের ছাবাহার নামে একটি বন্দর উন্নয়নে ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।  সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন:

 

 

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক