স্মৃতিতে ১৯৭৮: বাংলাদেশে মোহাম্মদ আলী (দেখুন ভিডিওতে)

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৬, ১৪:১১আপডেট : ০৪ জুন ২০১৬, ১৮:৪৯
image

সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ও যুদ্ধবাজির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। বাংলাদেশের মাটি তার কাছে ছিল স্বর্গ, তিনি বলেছিলেন ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’ ১৯৭৮ সালে বাংলাদেশে এসেছিলেন আলী।

৭০ এর দশক। আলীর ক্যারিয়ার তখন পড়তির দিকে। সেই সময় তৃতীয় বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যূষিত দেশে ভ্রমণ শুরু করেন তিনি। ১৯৭৮ সালে আসেন বাংলাদেশে।

মোহাম্মদ আলী তখন আসলে দেখতে চাইছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিশেষত মুসলিম দেশগুলোতে তার জনপ্রিয়তা কেমন। বাংলাদেশে এসে নিজের জনপ্রিয়তায় মুগ্ধ হয়েছিলেন আলী। বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন।

তার বাংলাদেশ সফর নিয়ে একটি তথ্যচিত্রও বানানো হয়। সেই তথ্যচিত্রের নাম: পৃথিবীর পূর্বপ্রান্তে মোহাম্মদ আলী: বাংলাদেশ, তোমাকে ভালোবাসি। ওই তথ্যচিত্রের ভিডিওতে দেখা যায়, ঢাকায় হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। তাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনসহ অনেকে।

বাংলাদেশে মোহাম্মদ আলী

সেই সময় বাংলাদেশের নাগরিকত্বও দেয়া হয়েছিল মোহাম্মদ আলীকে। বাংলাদেশে এসে এত খুশি হয়েছিলেন তিনি, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’ তবে চাইলেও আর বাংলাদেশ নামের স্বর্গে আসতে পারবেন না মানবিকতা আর ন্যায়পরায়নতার প্রতীক এই মানুষটি। সত্যিকারের স্বর্গে চলে গেলেন তিনি।

মোহাম্মদ আলী ১৯৪২ সালের ১৭ জানুয়ারি কেন্টাকির লুইসভিলায় জন্মগ্রহণ করেন। গত বৃহস্পতিবার থেকে অ্যারিজোনার ফিনিক্সের এক হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসতন্ত্রের জটিলতা তৈরি হয়েছিল বলে জানান চিকিৎসকরা। অবস্থার অবনতি ঘটছিল। ক্রবার রাতে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা বা 'দ্য গ্রেটেস্ট বক্সার' হিসেবে পরিচিত এই তারকা। ‘সর্বকালের সেরা’ বলে বিবেচিত এই মুষ্টিযোদ্ধা তিন বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন এবং অলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী ছিলেন। ১৯৯৯ সালে মোহাম্মদ আলীর নাম বিবিসি এবং স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে স্পোর্টসম্যান অব দ্য সেঞ্চুরি অথবা শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।

সূত্র: হিস্টরি ডট কম, আইবি টাইমস, উইডিকপিডিয়া

দেখুন আলীর বাংলাদেশ সফরের সেই ভিডিও: 

/বিএ/

সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের