ঝিনাইদহে পুরোহিত হত্যারও দায় স্বীকার আইএসের!

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৬, ১৫:৩৭ আপডেট : ০৭ জুন ২০১৬, ১৫:৪৩
image

সাইট ইন্টেলিজেন্স বাংলাদেশের ঝিনাইদহে সদর উপজেলায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এ এ দায় স্বীকার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক টুইটে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স খবরটি নিশ্চিত করেছে। তবে খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
সাইটের টুইটে বলা হয়, ‘আমাক এজেন্সির খবরে বলা হয়েছে আইএস যোদ্ধারা বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে এক হিন্দু পুরোহিতকে হত্যা করেছে।’
মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক আনন্দকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পেছনেও জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে শুরুতেই সন্দেহের কথা জানিয়েছিলেন সহকারি পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু এবং নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে হত্যার একদিন পর এ হত্যার ঘটনা ঘটলো। সূত্র: সাইট ইন্টেলিজেন্সের টুইট
/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সমাধানের আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
সমাধানের আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বিমানযাত্রায় ল্যাপটপ নেওয়ার আগে মেনে চলুন কয়েকটি নিয়ম
বিমানযাত্রায় ল্যাপটপ নেওয়ার আগে মেনে চলুন কয়েকটি নিয়ম
নাটকীয় ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারালো বাংলাদেশের মেয়েরা
নাটকীয় ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারালো বাংলাদেশের মেয়েরা
থানার গেটেই পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা আটক
থানার গেটেই পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ