৫ আগস্ট দেশব্যাপী কর্মসূচি সিপিবির, ১৯ সেপ্টেম্বর ত্রয়োদশ কংগ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৮:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৮

আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ত্রয়োদশ কংগ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি’র কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি  ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলটি।

গত ৪-৫ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় এবং সরকারের সংস্কার-বিষয়ক আলোচনা উত্থাপন করেন।

সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক  লুনা নূর। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সদস্য-সংগঠক ও কন্ট্রোল কমিশনের সদস্যরা।

সভায় সারাদেশে অব্যহত মব সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় দেশের বর্তমান সংকট উত্তরণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়।

সভায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ, রাখাইনে করিডর, দেশের ভেতরে অন্য দেশকে সমরাস্ত্র তৈরির কারখানা দেওয়া, স্টার লিংকের সঙ্গে চুক্তির মধ্যদিয়ে দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থ রক্ষার ভূমিকা নেওয়ার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার  আহ্বান জানানো হয়। সভায় সারা দেশে শ্রমজীবী মানুষের সংকট বৃদ্ধি, আয় কমে যাওয়া, বেকারত্ব বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়।

আগামী ১৮ জুলাই ‘শহীদ রেজভী’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সিপিবি।

সভায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী পার্টির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি