নাইটক্লাবে হামলায় নিহত ৫০

কে এই ওমর মতিন?

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ২২:১৫আপডেট : ১৩ জুন ২০১৬, ০১:১৮
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমকামীদের নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজনের নাম ওমর মতিন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। ওই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ওরল্যান্ডের সমকামী নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন

জানা গেছে, আফগান বংশোদ্ভূত ওমর যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করে। মার্কিন কর্তৃপক্ষ কিছুদিন তার ওপর নজরদারি করলেও তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ ছিল না বলে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, ওই নাইটক্লাবের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার সঙ্গে ওমর মতিনের গুলি বিনিময় হয়। এরপর ওমর নাইটক্লাবে অবস্থান করা লোকজনকে জিম্মি করে। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, ওমর মতিনের কাছে একটি রাইফেল, একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল।

ওমর মতিন

স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে এসডব্লিউএটিয়ের বিশেষ কমান্ডোরা জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই অভিযানে ওমর মতিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

অভিযানের পরপরই ওমরের বাসায় তল্লাশি চালানো হয়। ওমরের বাবা মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‘এর সঙ্গে ধর্মের কোনও সংযোগ নেই।’ তিনি জানান, তার ছেলে কয়েক মাস আগে মিয়ামিতে দুজন পুরুষকে চুম্বনরত অবস্থায় দেখে ভীষণ রাগান্বিত হয়। ওমরের বাবার ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওমর ওই হামলার সিদ্ধান্ত নেয়।

ওমর মতিনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ

এফবিআই কর্মকর্তা রন হপার বলেন, ‘তদন্তকারীরা চেষ্টা করছেন হামলার পেছনের মূল কারণটা খুঁজে বের করার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, নির্দিষ্ট মতাদর্শে (ইসলামি উগ্রপন্থা) উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগতভাবেই ওই হামলা চালানো হয়েছে। তবে আমরা সবকিছুই খুঁটিয়ে দেখছি।’

সূত্র: এবিসি নিউজ, এনবিসি নিউজ

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

আইএসকে হটিয়ে দক্ষিণ মসুলে ইরাকি বাহিনী

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করলেন হিলারি, ট্রাম্প

/এসএ/এজে

সম্পর্কিত
ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
সর্বশেষ খবর
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি