যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতার কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৬, ২৩:১৫আপডেট : ২১ জুন ২০১৬, ২৩:২০

আফ্রিকার দেশ কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতে তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আদালতের এ রায়ের সঙ্গে অবশ্য ভিন্নমত পোষণ করছেন জন বেম্বা’র আইনজীবীরা। তারা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

জন পিয়েরে বেম্বা

২০০২ থেকে ২০০৩ সালে মার্চে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) সংঘটিত অপরাধের অভিযোগে পিয়েরে বেম্বা দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ থেকে বিদ্রোহীদের বিরত রাখার ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় অভিযোগ রয়েছে।

২০০৮ সালে বেলজিয়ামে গ্রেফতার হন জন বেম্বা। এরপর থেকে টানা আট বছর ধরে তিনি কারাগারে আছেন। এর ফলে জন বেম্বাকে হয়তো আর ১০ বছর সাজা ভোগ করতে হবে।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম