আইএসকে আল্টিমেটাম আসাদবিরোধী বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৬, ২৩:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৬, ২৩:৫৯

আইএসকে আল্টিমেটাম আসাদবিরোধী বিদ্রোহীদের সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে আইএসকে চলে যেতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটির আসাদবিরোধী বিদ্রোহীরা। বেসামরিক ব্যক্তিদের জীবন রক্ষায় সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর পক্ষ থেকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর অনুগত ‘মানবিজ মিলিটারি কাউন্সিল’ –এর দেওয়া আল্টিমেটামে শহরে অবরুদ্ধ আইএস সদস্যদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এটাই তাদের জন্য সর্বশেষ সুযোগ।

এসডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক ব্যক্তিদের জীবন ও সম্পদ এবং শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা ঘোষণা করছি যে, শহরে অবরুদ্ধ হয়ে পড়া দায়েশ (আইএস) সদস্যরা নিজেদের সঙ্গে থাকা হালকা অস্ত্র নিয়ে এলাকা ত্যাগ করতে পারবে।

শহরের যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেখান থেকে চলে যেতে বা দূরে অবস্থান করতে বেসামরিক ব্যক্তিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসডিএফ’র একজন কমান্ডার জানিয়েছেন, মানবিজের উপজাতি নেতারা গত সপ্তাহে এই ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল। তবে দায়েশ বেসামরিক ব্যক্তিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় এবং শহরে অবরুদ্ধ হয়ে পড়া অধিবাসীদের জীবন রক্ষায় বৃহস্পতিবার থেকে এই আল্টিমেটাম কার্যকর করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম