কিরগিজিস্তানে চীনা দূতাবাসে গাড়ি বোমা হামলা

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৭:০৪আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:১৮

কিরগিজিস্তানে চীনা দূতাবাসে গাড়ি বোমা হামলা

কিরগিজিস্তানের রাজধানী বিসকেকে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলাকারী চালিত এক গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় আত্মঘাতী গাড়ি চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিন দূতাবাস কর্মী।

সূত্র জানায়, আত্মঘাতী চালক গাড়িটি নিয়ে দূতাবাসের এলাকার মধ্যে ঢুকে পড়ার পর গাড়িটি বিস্ফোরিত হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ‘চরম ও সহিংস আক্রমণ’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুইয়িং বলেন, ‘চীন এই সহিংস কর্মকাণ্ডের প্রবল প্রতিবাদ করছে ও নিন্দা জানাচ্ছে।’   

এ ছাড়াও কিরগিজ কর্তৃপক্ষের প্রতি চীনা দূতাবাস ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।    

এখনও পর্যন্ত কোন দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।    

সূত্র: বিবিসি 

/ইউআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম