রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই: ইসি রাশেদা

দিনাজপুর প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১৭:২৭আপডেট : ২৬ মে ২০২৪, ১৭:২৭

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের দেশে ৪৪টি নিবন্ধিত দল আছে। প্রত্যেকটি দলের স্বাধীনতা রয়েছে নির্বাচন করা না করা। আমি একটি দল করি, আমার দল নির্বাচন করবে কি না, এটি নিতান্তই ওই দলের ব্যক্তিগত স্বাধীনতা, ওনাদের দলীয় স্বাধীনতা। এখানে কমিশনের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নাই। তবে আমরা কমিশন সবসময় চাই যে সব দল আসুক, সব দল অংশগ্রহণ করুক। কিন্তু দলের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে একটা রাজনৈতিক বিরোধ হয়ে গেছে। এটা দূর করার ক্ষমতা, এখতিয়ার কমিশনের হাতে দেওয়া নেই।’

তিনি বলেন, ‘সংবিধান বা নির্বাচনি আইন কোনোটিতেই এই ক্ষমতা দেওয়া নাই যে, বিন্যাস করেন, তাদেরকে ডাকেন, বসেন, একটা মধ্যস্থতা করে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করেন। এটা করে দেওয়ার কোনও সুযোগ কমিশনের হাতে নেই। এটা রাজনৈতিক এবং রাজনৈতিকভাবেই এটাকে শেষ করতে হবে, আমাদের শেষ করে দেওয়ার কোনও সুযোগ নাই।’

রবিবার (২৬ মে) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সবসময় আহ্বান জানাচ্ছি, আমরা তাদেরকে (যেসব দল নির্বাচনে আসছে না) বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে ডেকেছি যে আপনারা আসেন, আমাদের সঙ্গে বসেন, এককাপ চা খান, আমরা বসে দেখি কী হয়েছে আমাদের কাছে বলেন। আমরা ডাকছি কিন্তু ওনারা আসছেন না। কিন্তু আমরা যে নোটিশ করে ওনাদের বসাবো এটি করার কোনও সুযোগ, ক্ষমতা, এখতিয়ার আইন আমাদেরকে দেয়নি। এই কারণে এ জায়গাতে আমরা আর আগাতে পারছি না। কেউ যদি নির্বাচনে আসতে চান, মোস্ট ওয়েলকাম। নিবন্ধিত দল যারা আসবেন, অবশ্যই তারা আসবেন। আমাদের কোনও বাধা নাই। আসুক, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। এটাই হলো সোজা কথা।’

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থীসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান