সুদানের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করলো অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬
image

সুদানের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করলো অ্যামনেস্টি সুদানের সরকার দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অ্যামনেস্টি এক প্রতিবেদনে জানিয়েছে, দারফুরের জেবেল মাররা এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে অন্তত ৩০টি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব হামলায় অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলেও মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, সর্বশেষ ৯ সেপ্টেম্বর রাসায়নিক হামলা চালানো হয়।
অ্যামনেস্টি-র তদন্তে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি, দুই শতাধিক সাক্ষাৎকার এবং বিশেষজ্ঞ বিশ্লেষণ যুক্ত রয়েছে।
অ্যামনেস্টি-র দুর্যোগ গবেষণা বিষয়ক পরিচালক তিরানা হাসান বলেন, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার করাটা যুদ্ধাপরাধ। যেসব তথ্য-প্রমাণ আমরা সংগ্রহ করতে পেরেছি, তা বিশ্বাসযোগ্য এবং তা এমন একটি শাসনব্যবস্থার চেহারা সামনে তুলে ধরে, যা আন্তর্জাতিক মতামতের কোনও তোয়াক্কাই করে না।’
জাতিসংঘে সুদানের রাষ্ট্রদূত ওমর দাহাব ফাদল মোহাম্মদ এক বিবৃতিতে জানান, ‘অ্যামনেস্টির প্রতিবেদনে যা বলা হয়েছে, তা সঠিক নয় এবং সুদান কোনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি।’  
তিনি ওই বিবৃতিতে আরও বলেন, সুদানের সামরিক বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনও ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত। সুদানে চলমান শান্তি ও স্থিরতার প্রক্রিয়া এবং অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমন্বয় নষ্ট করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।

তবে অ্যামনেস্টি জানিয়েছে, তারা ওই তথ্য-প্রমাণ দুইজন স্বতন্ত্র বিশেষজ্ঞের কাছে উত্থাপন করেছে। তাদের বিশ্লেষণেও সুস্পষ্টভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ সামনে এসেছে বলে এক বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে।  

১৯৯৯ সালে সুদান কেমিক্যাল উইপনস কনভেনশন-এ স্বাক্ষর করে। ওই চুক্তি স্বাক্ষরকারী কোনও দেশ কখনোই বিষাক্ত অস্ত্র ব্যবহার করতে পারবে না।  

জাতিসংঘ জানিয়েছে, ২০০৩ সালে সুদানে জাতিগত সংঘাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছেন। যেখানে প্রায় ২৫ লাখ মানুষ ঘরহারা হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, সুদানে প্রায় ৪৪ লখা মানুষের ত্রাণ সহায়তা অবশ্যক।

গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ ও ২০১০ সালে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতাতি পরোয়ানা জারি করেছে।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক